
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম রোববার শুরু হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাইরেক্টর (ট্রেনিং) মোহাম্মদ আমির হোসাইনসহ সিনিয়র ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন। একটি বিদেশী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








