
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘ডড়ৎশংযড়ঢ় ড়হ ইঁংরহবংং ঈধংব উবাবষড়ঢ়সবহঃ ধহফ অহধষুংরং’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা সোমবার ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর। এ ছাড়া বক্তব্য রাখেন চবি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ মামুন।
উদ্বোধনী সেশন শেষে ব্যবসায়িক বিশ্লেষণ সম্পর্কিত মূল সেশন অনুষ্ঠিত হয়। এতে কেস ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন। পরবর্তীতে কেস অ্যানালাইসিস ও সমস্যা সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা ও সেশন পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো: সাহিদুর রহমান, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন, ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এস এম শোহরাবুদ্দিন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো: আফতাব উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মীর হোসেন সোহেল। ওই কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের ব্যবসায়িক নানা সমস্যা চিহ্নিতকরণ, কেস স্টাডি বিশ্লেষণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এতে ব্যবসায় প্রশাসন অনুষদের ছয়টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








