
শিক্ষার্থীদের সুবিধার্থে সাউদার্ন ইউনিভার্সিটিতে চালু হলো নতুন মোবাইল অ্যাপ। একটি সহজ, নিরাপদ এবং আধুনিক ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে আজ সোমবার নতুন মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
সাউদার্ন সিস মোবাইল অ্যাপ (ঝড়ঁঃযবৎহ ঝরঝ গড়নরষব অঢ়ঢ়) তৈরি করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের পরিচালক তৌহিদুল আলমের নেতৃত্বে একদল তরুণ প্রযুক্তিবিদ। শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনকে আরো সহজ ও গতিশীল করতে এই অ্যাপে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় সব ফিচার। সকল শিক্ষার্থীকে অ্যাপটি ডাউনলোড করে নিজ নিজ প্রোফাইল হালনাগাদ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। অ্যাপ ব্যবহার সংক্রান্ত যেকোনো প্রযুক্তিগত সমস্যার জন্য ছাত্র কল্যাণ বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অহফৎড়রফ ব্যবহারকারীরা এড়ড়মষব চষধু ঝঃড়ৎব এবং রঙঝ ব্যবহারকারীরা অঢ়ঢ়ষব অঢ়ঢ় ঝঃড়ৎব থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা এই অ্যাপটির মাধ্যমে ক্লাস রুটিন, পরীক্ষার সময়সূচি, পরীক্ষার ফলাফল সহ সকল একাডেমিক তথ্য ছাড়াও ফি সংক্রন্ত পরিশোধ এবং বকেয়া তথ্যের ডিজিটাল হিসাব পাবে। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় যাবতীয় বিজ্ঞপ্তি ও খবরাখবর সরাসরি পর্যবেক্ষণ ও ব্যবহার করতে পারবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








