চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬’ (WORLD MENTAL HEALTH DAY 2026) উদযাপিত হয়েছে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল- “Lived experiences heard: real voices, real change”।  
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ও সাবেক প্রধান প্রফেসর ড. মো. আব্দুল মুত্তালিব বলেন, ‘মানসিক স্বাস্থ্যসেবাকে কেবল চিকিৎসার গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও বাস্তব অনুভূতির কথা শুনে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনতে হবে। কুসংস্কার ও অবহেলা দূর করে সময়মতো সঠিক সেবা নিশ্চিত করা গেলে সমাজে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।’  
সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডাক্তার এস এম রিদওয়ান বলেন, ‘মানসিক স্বাস্থ্যে আক্রান্ত ব্যক্তিদের কথা ও অভিজ্ঞতা শুনলে চিকিৎসার মানোন্নয়ন যেমন সহজ হয়, তেমনি রোগীদের মনস্তাত্ত্বিক প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতার সুসুরক্ষা নিশ্চিত করতে আমাদের সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।’
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মুসলিম উদ্দিন বলেন, ‘শারীরিক সুস্থতার মতোই মানসিক সুস্থতা রক্ষা করা বর্তমান যুগের এক বড় চ্যালেঞ্জ। আমাদের শিক্ষালয় ও হাসপাতালগুলোতে এমন এক সহমর্মী পরিবেশ তৈরি করতে হবে, যেন কেউ মানসিক সমস্যায় ভুগলে নিঃসংকোচে কথা বলতে পারেন এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।’  
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিনা আক্তার, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী হোসেন। বিজ্ঞপ্তি।

Advertisement