
এএফপি
উত্তর কোরিয়া দেশটির রাজধানী পিয়ংইয়ং অঞ্চল থেকে জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে পিয়ংইয়ংয়ের আশপাশের এলাকা থেকে জাপান সাগরের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ে দেয়ার ঘটনা শনাক্ত করা হয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া সামনে আরো নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিতে পারে- এমন আশঙ্কায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিজেদের নজরদারি ও সতর্কতামূলক প্রস্তুতি জোরদার করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







