
আরটি
রাশিয়ার জ্বালানি স্থাপনা ও তেল শোধনাগারে ইউক্রেনের ক্রমাগত ড্রোন হামলা নিয়ে এবার সরাসরি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কঠোর সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সাথে সুর মিলিয়ে মাস্ক মন্তব্য করেছেন, জেলেনস্কি এবার ‘সীমা ছাড়িয়ে গেছেন’। বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের মধ্যে রুশ স্থাপনায় হামলার বিরোধিতাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে এই নতুন বিরোধের সৃষ্টি হলো। গতকাল রোববার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন মাস্ক। এর আগে শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের আঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও ডিজেল সঙ্কটকে আরো ভয়াবহ করে তুলছে, যার প্রত্যক্ষ প্রভাবে যুক্তরাষ্ট্রের খামারি ও কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ট্রাম্প জানান, বিশ্ববাজারে ডিজেল সরবরাহের ঘাটতির কারণে ওয়াশিংটন ইউক্রেনকে একাধিকবার সতর্ক করলেও কিয়েভ তা সম্পূর্ণ উপেক্ষা করেছে। এমনকি যুদ্ধ থামানোর একাধিক সুযোগ জেলেনস্কি নষ্ট করেছেন দাবি করে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক খবরে জানা গেছে, রাশিয়ার তেল শোধনাগারে হামলা থেকে বিরত থাকতে কিয়েভকে অন্তত ছয়বার অনুরোধ করেছিল ওয়াশিংটন; তবে জেলেনস্কি সেই আহ্বানে সাড়া দেননি। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর বৈশ্বিক মূল্যস্ফীতি ও ঘাটতি সামাল দিতে রুশ ডিজেল রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








