মেঘলা-আলপিদের আজ জিততেই হবে

 ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের নারী ফুটবলের প্রথম বড় অর্জন অনূর্ধ্ব-১৬ ফুটবলে। ২০১৬ সালে তারা ঢাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ আসরের চূড়ান্ত পর্বে উন্নীত হয়। এরপর ২০১৯ সালেও তাই। এই বয়স শ্রেণীর টুর্নামেন্ট এখন এএফসি অনূর্ধ্ব-১৭ দের জন্য। বাংলাদেশ নারী ফুটবল দলের ফেল সুযোগ সৃষ্টি হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ আসরের ফাইনাল রাউন্ডে খেলার। এ জন্য আজ তাদের জয়ের বিকল্প কোনো কিছুই ভাবার সুযোগ নেই ফিলিপাইনের বিপক্ষে। উজবেকিস্তানের তাশখন্দের দোস্তলিক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে বিকেল ৫টায় শুরু হবে এই ম্যাচ। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশ ও ফিলিপাইন উভয় দলই প্রথম ম্যাচ জিতেছে। মেঘলা রানী রায় ও আলপি আক্তরারা নিজেদের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল উজবেকিস্তানকে। এই উজবেকদের গ্রুপের প্রথম ম্যাচে ৪-০তে হারের তেতো স্বাদ দেয় ফিলিপাইন। ফলে গ্রুপের শীর্ষে থেকে সুবিধাজনক আবস্থায় আছে আসিয়ান অঞ্চলের দেশটি। তাদের গোল পার্থক্য +৪। আর বাংলাদেশের +১।  তাই আজ ড্রই দরকার ফিলিপাইনের। অন্য দিকে ড্র করলেও লাভ নেই রুনা আক্তার, আল মিনাদের।

Advertisement