
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ১ হাজার ৯২৯ জন চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে বলা হয়েছে, এই আটজনের মধ্যে তিনজন ঢাকায়, ময়মনসিংহে দুই, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছরের পহেলা জানুয়ারি থেকে পহেলা নভেম্বর পর্যন্ত মারা গেছে ২৭৮ জন। ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৭০ হাজার ৫১৩ জন।
আর চলতি বছর একই সময়ে মৃত্যুর সংখ্যা ৪২৭ এবং রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ, ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








