
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক আদনানের মাতা বিলকিস বেগম শুক্রবার রাতে টাঙ্গাইলের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১০টায় নিজ গ্রাম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার ছোট ছেলে মালেক আদনান জানাজা নামাজে ইমামতি করেন।
নামাজে জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আহছান হাবীব মাসুদ, মরহুমার বড় ছেলে আবুল কালাম আজাদ, মাওলানা আলী আজগর প্রমুখ। জানাজা নামাজে টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও জাফর আহমেদসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








