
দিনাজপুর প্রতিনিধি
এ দেশে যারাই স্বৈরাচারী আচরণ করবে, গণতন্ত্র ও দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধেই সংগ্রাম চালিয়ে যাবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মাদ মা’ছুুম।
গতকাল শনিবার দিনব্যাপী দিনাজপুর শহরের গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা আয়োজিত ষাণ¥াসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিনাজপুর জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দীন, আঞ্চলিক টিম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হালিম ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








