
ন্যূনতম মজুরি নির্ধারণসহ অন্যান্য দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যেই ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার বিকালে শিল্প পুলিশ-১ এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো: মুমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন–খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আরব আমিরাত : কেন বললেন প্রেসিডেন্টের উপদেষ্টা
তিনি বলেছেন, ‘সকাল থেকে শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশক কারাখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’
এ ছাড়া বিকেলে কয়েকটি কারখানার শ্রমিক মিলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে সড়ক অবরোধ করেছেন। এ কারণে ওই পথে যান চলাচলে সমস্যা হচ্ছে।
পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে বলে জানান শিল্প পুলিশের কর্মকর্তা মুমিনুল ইসলাম ভূঁইয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








