পিসিআইইউতে ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত


পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ৮ ও ৯ অক্টোবর দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন : কনটেম্পোরারি গ্লোবাল পারস্পেক্টিভস’ শীর্ষক এ সম্মেলনে দুই দিনে মোট ২০৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। দুই দিনব্যাপী এ সম্মেলনে মোট ২৮৬টি গবেষণাপত্র গৃহীত হয়। এর মধ্যে প্রথম দিনে ১১৭টি এবং দ্বিতীয় দিনে ৯০টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। 
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জহির আহমেদ রতন। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং-এর (ইউএসটিসি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি প্রফেসর এস. এম. নছরুল কদির। 
প্রথম দিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার বুদি লুহুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব কমিউনিকেশন সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইনের কমিউনিকেশন সায়েন্সের প্রভাষক ড. নি গুস্তি আয়ু কেতুত কুর্নিয়াসারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সাবেক প্রোভিসি অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন এবং মালদ্বীপের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জিকুরা ইন্টারন্যাশনাল কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ রশিদ। 
দ্বিতীয় দিনে দু’টি পর্বে আরো ৯০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এ দিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটির অধীন ভিএনইউ ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেসের মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগের প্রভাষক ড. দাও ক্যাম থুই, চীনের তিয়ানগং বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জুন শু এবং ভারতের সিমবায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও আইইইইর জ্যেষ্ঠ সদস্য ড. অদিতি শর্মা।  বিজ্ঞপ্তি।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জহির আহমেদ রতন, ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শরীফ আশরাফুল জামান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম, সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আমিন এবং সিডিএ অ্যাভিনিউর অপারেশন ম্যানেজার ইমরান। এ ছাড়া পিসিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, আলী আজম স্বপন ও আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement