
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। সকালে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই বিপ্লব ২০২৪-এর শহিদ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেনের বাবা মো: বেলায়েত হোসেন। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো: মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এইচ. আবু সাঈদ।
বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিণত হয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায়। এ সময় শিক্ষার্থীরা পারস্পরিক স্মৃতিচারণ, আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিকেলে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








