
সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ড এর সহযোগিতায় জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জে প্রায় দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত জেনারেল হাসপাতাল মুন্সীগঞ্জে ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের মধ্যে ১৩৫ জনের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, যমুনা ব্যাংক পিএলসির সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো: শাহিদুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডা. মেনো হুইকেশোভেন এবং তার দলের অন্যান্য চিকিৎসক। এ ছাড়াও যমুনা ব্যাংকের ঊর্ধŸতন কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








