নারায়ণগঞ্জ মহানগর জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি
নারায়ণগঞ্জ মহানগর জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি।

 

Advertisement

শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি ৭১ নং নয়ামাটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সবার মতামতের ভিত্তিতে আলহাজ মো: দুলাল মল্লিককে সভাপতি ও ফারুক আহাম্মেদ রিপনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে খান মাহবুব বাবু সিনিয়র সভাপতি ও রাশেদুল ইসলাম ফয়সাল সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। 
উক্ত সভায় জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সহিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক নুর আলম সিকদার প্রমুখ। নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো: নিজাম সিকদার, আরিফুল ইসলাম জুম্মন, সলিমুল্লাহ সেলিম, পারভেজ মল্লিক, মনিরুল ইসলাম মঞ্জু, মো: আদিল, মো: রতন মিয়া, জিয়াউর রহমান ও কামরুজ্জামান হিরু। সিনিয়র সহসাধারণ সম্পাদক হয়েছেন ভিপি বাদল। এ ছাড়া সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাকিব হোসেন রাজ, মনোয়ার হোসেন মুন্না, সেলিম মিয়া, আনোয়ার মাহমুদ বকুল ও মো: রুবেল। উপদেষ্টা পরিষদ- আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম এমপি-প্রধান উপদেষ্টা, মো: মাসুদুজ্জামান মাসুদ, মো: সোহাগ, মো: মোস্তাক আহমেদ, মো: মাশুকুর ইসলাম রাজিব, মো: খোরশেদ আলম, শওকত হাসেম শকু, মো: আজহারুল ইসলাম আজহার, হাজী তাজুল ইসলাম, মো: সোহেল। বিজ্ঞপ্তি।