কাক্সিক্ষত মান অর্জনে জ্ঞান, আমল ও ত্যাগের সমন্বয় প্রয়োজন : মুহাম্মদ শাহজাহান
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর শিক্ষা শিবিরে মাওলানা মুহাম্মদ শাহজাহানসহ অন্যরা : নয়া দিগন্ত।

 চট্টগ্রাম ব্যুরো

Advertisement

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, একজন কর্মীর কাক্সিক্ষত মান অর্জনের জন্য ব্যক্তিগত, নৈতিক, সাংগঠনিক ও আদর্শিক জীবনে পরিপূর্ণতা অর্জনের চেষ্টা করতে হবে। ইসলামের সুমহান আদর্শকে নিজের জীবনে বাস্তবায়নের পাশাপাশি পরিবার ও সমাজে তার প্রতিফলন ঘটাতে হবে। কর্মীদের নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার, আমলের বিশুদ্ধতা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি যতœবান হতে হবে। আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। একজন আদর্শ কর্মীর কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে এবং তার আচার-আচরণে ইসলামের সৌন্দর্য প্রকাশ পেতে হবে। গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। থানা আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান আলোচক উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব বলেন, রুকন বা সদস্যপদের শপথ একজন কর্মীর আদর্শিক অঙ্গীকার, নৈতিক দায়িত্ববোধ ও সাংগঠনিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ প্রকাশ। শপথের মাধ্যমে একজন ব্যক্তি তার বিশ্বাস ও আদর্শের প্রতি নিষ্ঠাবান থাকার এবং জীবনের সর্বক্ষেত্রে তা বাস্তবায়নের অঙ্গীকার করেন। এই অঙ্গীকার শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত জীবন, চরিত্র, আমল ও দায়িত্ব পালনে এর প্রতিফলন ঘটাতে হয়। শপথের তাৎপর্য অনুধাবন করে প্রত্যেক সদস্যকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে এবং আদর্শিক দৃঢ়তা ও জবাবদিহির মানসিকতা নিয়ে কাজ করতে হবে। শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।