
ক্রস-ইন্ডাস্ট্রি বা আন্তঃখাত কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি ও সন্ধানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এর লক্ষ্য দুই প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের আরো উন্নত আর্থিক ও করপোরেট সুবিধা দেয়া। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বে প্রাইম ব্যাংকের ব্যাংকিং সেবাকাঠামো এবং স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও বিভিন্ন ধরনের আর্থিক সেবা খাতে সন্ধানী গ্রুপের উপস্থিতিকে কাজে লাগানো হবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং সন্ধানী গ্রুপের উপদেষ্টা মাহমুদুল বারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মামুর আহমেদ; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ওয়েলথ ম্যানেজমেন্ট, ব্যাংকাস্যুরেন্স অ্যান্ড রেমিট্যান্স বিভাগের প্রধান মিয়া মোহাম্মদ রবিউল হাসান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস বিভাগের প্রধান জোয়ারদার তানভীর ফয়সাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পেরোল ব্যাংকিং বিভাগের প্রধান হাসিনা ফেরদৌস উপস্থিত ছিলেন।
সন্ধানী গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম, এসিএস; প্রধান কমপ্লায়েন্স ও বিনিয়োগ কর্মকর্তা মো: তানভীর ইসলাম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হোসাইন এম ফজলে এলাহী এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মো: মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








