
ড্রপ সাইট নিউজ
ইসরাইলিদের অভ্যন্তরীণ তীব্র দ্বন্দ্বে দেশটি অভ্যন্তরীণ বিভাজন ও গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অপ্রচলিত ও প্রথাগত ধারণার বাইরে গিয়ে বিকল্প মতামত তৈরির উদ্দেশ্যে কাজ করা বিশেষজ্ঞদের একটি দল এ বিশ্লেষণ প্রস্তুত করেছে।
‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ শীর্ষক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি অত্যন্ত অস্থির রূপ নিয়েছে। উক্ত নির্বাচনে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল্ট্রা-অর্থোডক্স বা অতি-রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর সামরিক বাহিনীতে যোগদানের ছাড়পত্র সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত সংঘাতই ইসরাইলের অন্যতম রাজনৈতিক বিভাজন। এই বিরোধ নেতানিয়াহুর ডানপন্থী রাজনৈতিক জোটে ফাটল ধরিয়েছে। একইসাথে ১৯৯৬ সাল থেকে নেতানিয়াহুর ওপর পূর্ণ আস্থাশীল দুই দল- ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন তিনি ধরে রাখতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
গাজা উপত্যকা এবং লেবানন, সিরিয়া ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে কয়েক লাখ রিজার্ভ সেনাকে মাঠে নামানো সত্ত্বেও আল্ট্রা-অর্থোডক্স যুবকরা ঐতিহাসিকভাবে বাধ্যতামূলক সেনাসেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে। তারা পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান ‘ইয়েশিভা’তে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পায়। চলমান যুদ্ধের কারণে এ সুবিধা প্রত্যাহারের দাবি আরো জোরালো রূপ নিয়েছে। সেনাবাহিনীতে যোগদানের এই বিষয়টি আইনি বাধ্যবাধকতায় আনতে নেতানিয়াহুর জোট সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে বাধ্যতামূলক সেনাসেবা এড়ানোর অভিযোগে বহু তরুণকে গ্রেফতার করা হয়েছে, যার জেরে ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থনে ইসরাইলজুড়ে দেখা দিয়েছে তুমুল গণবিক্ষোভ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








