আইএফআইসি ব্যাংক ও রানার মটরস চুক্তি স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক পিএলসি ও রানার মটরস পিএলসির মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।               
আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং রানার মটরস এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  
আইএফআইসি ব্যাংকের ডিএমডি এন্ড চিফ ক্রেডিট অফিসার শেখ আকতার উদ্দীন আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল এবং রানার মটরস এর হেড অব আইটি আহমেদ হুসাইন, সিনিয়র ম্যানেজার, একাউন্ট এন্ড ফাইন্যান্স মো: জিয়াউর রহমানসহ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি।

Advertisement