
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরিতে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইকোপার্কটি এখন ধ্বংসের পথে।
২০১৮ সালে পর্যটন বিকাশের লক্ষ্যে পার্কটি নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে শিশুদের দোলনা, স্লাইডসহ সব রাইড ভেঙে পড়ে আছে। হাঁটার পথ ঢেকে গেছে ঝোপঝাড়ে। মরিচা ধরা রাইড এখন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ।
পর্যটক ইয়াহইয়া ইসলাম বলেন, ‘পার্কটি সংস্কার করা হলে আবার পর্যটকদের পদচারণায় মুখর হবে।’
পর্যটক জিনিয়া ইসলাম বলেন, ‘এত টাকা খরচ করে বানিয়ে অবহেলায় নষ্ট করা দুঃখজনক।’
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার দে বলেন, ‘সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








