
কিশোরগঞ্জ প্রতিনিধি
ফেসবুক পোস্টে এলডিপি সভাপতি কর্নেল (অব:) অলি আহমদকে (বীর বিক্রম) হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে। গত ৫ অক্টোবর দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে কর্নেল অলির উদ্দেশ্যে তিনি লেখেন, ‘ওই শালা অলিকে দিতে পারো বলী কে, পারলেই জান্নাতি।’
পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রকাশ্যে একজন রাজনীতিবিদকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় নেটিজেনদের অনেকে নিন্দা জানিয়েছেন। সেই সাথে জাহাঙ্গীর আলম জাহানের গ্রেফতারের দাবিও উঠেছে।
ফেসবুক অ্যাক্টিভিস্ট তাজ ইসলাম জাহাঙ্গীর আলম জাহানকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে কর্নেল অলি আহমদকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা না নিলে দেশ অস্থিতিশীল হতে পারে।
জানা গেছে, জাহাঙ্গীর আলম জাহান ১৯৭৫ সালের পর কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ সদরের কাটাবাড়িয়া এলাকায়। বর্তমানে তিনি জেলা শহরের বত্রিশ বড়বাজার এলাকায় ভূঁইয়া মসজিদের গলিতে ছন্দায়ন উপকূল নামে একটি বাসায় বসবাস করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








