ক্রোয়েশিয়াকে ৭ গোলের লজ্জা ইংল্যান্ডের
হ্যারি কেনকে অভিনন্দন গর্ডনের : ইন্টারনেট।

ক্রীড়া ডেস্ক
ইউরোপিয়ান ফুটবলে একই রাতে দুই ভিন্ন গল্প। ক্রোয়েশিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল ইংল্যান্ডের। ম্যাচের শুরুর দিকেই স্বাগতিকদের জালে গেল বল। এরপর গোল শুরু হয় গোলবন্যার মধ্য দিয়ে উৎসব। রিজেকায় স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ডের হয়ে দুইবার করে জালের দেখা পেয়েছেন অধিনায়ক হ্যারি কেন ও বুকায়ো সাকা। একটি করে গোল জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্সের। 
এ দিন ইংল্যান্ডের মতো জয় পেলেও স্পেনের পথটা ছিল তুলনামূলক কঠিন। চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ছয় মিনিটেই দুর্দান্ত বাঁকানো শটে গোল করে স্পেনকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান রদ্রি। তবে ৬৯ মিনিটে জিরি সøামা গোল করে চেকিয়াকে ম্যাচে ফেরার আশা দেখান। ৮৫ মিনিটে লাডিসøাভ ক্রেজি  লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেকিয়ারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪ মিনিট পর মিকেল মেরিনো জালের দেখা পেলে বড় জয় নিশ্চিত হয় স্পেনের। 
নেশন্স লিগে গত পরশু সেøাভেনিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। সান মারিনোর বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলারুশ। আলবেনিয়ার বিপক্ষে ২-১-এ জিতেছে ফিনল্যান্ড। লুক্সেমবার্গের বিপক্ষে নিজেদের মাঠে ১-০তে জয় পেয়েছে এস্তোনিয়া। বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় আইসল্যান্ডের। নর্থ মেসিডোনিয়াকে ০-২ ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড। 
ক্রোয়েশিয়ার নিজেদের মাঠেই সবকিছুতেই আধিপত্য দেখায় প্রতিপক্ষ ইংল্যান্ড। পুরো ম্যাচে ৫৮ শতাংশ বল পজিশনে রেখে গোলের জন্য নেয়া ১৬ শটের ৯টি লক্ষ্যে রেখে সাতবার জালে বল পাঠায় ইংলিশরা। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। বেলিংহামের পাস ডি বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে বল জালে পাঠান কেন। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। গর্ডনের চমৎকার পাসে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। ৩৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন অ্যান্থনি গর্ডন। প্রথমার্ধের শেষ মিনিটে প্রথম গোলের দেখা পান সাকা। 
বিরতি থেকে ফিরে ৮ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন কেন। এই গোলের সুবাদে ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরার পৌঁছে গেলেন ১২৪ ম্যাচে ৮৯-এ। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল সাকার। আর নির্ধারিত সময়ের ৩ মিনিট বাকি থাকতে ক্রোয়েশিয়ার কফিনে সপ্তম পেরেক ঠুকে দেন রজার্স।

Advertisement