টিকটকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করায় যুবক আটক

 সিলেট ব্যুরো

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো: মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে পোস্ট করেন মামুন। ভিডিও ছড়িয়ে পড়লে  তীব্র নিন্দার ঝড় ওঠে। মামুনের বিরুদ্ধে থানায় আগের আরেকটি মারামারির ঘটনার লিখিত অভিযোগ রয়েছে। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবক প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আপলোড  দিয়েছে। এ রকম কর্মকাণ্ডে আমরা কোনো ছাড় দেবো না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।