
দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চট্টগ্রাম অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার চেক চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো: খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্রকল্প পরিচালক মো: মাহবুবুর রহমান এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিম ও অরুন চন্দ্র নাথ।
প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন- ‘সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করাসহ আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








