
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ইতালিতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি ও নির্যাতনের অভিযোগে মানবপাচারকারী চক্রের বিচারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও বিােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কালামৃধা বাজারে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদারীপুরের পশ্চিম নিলখী গ্রামের বাসিন্দা গোলাম রসুলসহ একটি আন্তর্জাতিক পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে স্থানীয় যুবকদের টার্গেট করে আসছে। ইতালি পাঠানোর কথা বলে চক্রটি মাদারীপুর, শিবচর ও ভাঙ্গার কালামৃধা এলাকার বেশ কয়েকজন যুবককে প্রথমে লিবিয়ায় নিয়ে যায়। পরে সেখানে মাফিয়া চক্রের গেমঘরে আটকে রেখে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।
ভুক্তভোগীদের জিম্মি করে দেশে থাকা পরিবারগুলোর কাছ থেকে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মানববন্ধনে দাবি করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নির্যাতনের শিকার রুবেল মোড়লের বোন লাইজু বেগম, স্থানীয় বাসিন্দা শেরেকুল ব্যাপারী, হেমায়েত হাওলাদার ও লিন্টু আকন্দ। বক্তারা বলেন, চক্রের মূল হোতাসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনো পরিবার এমন সর্বস্বান্ত না হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








