
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মোছা: গুলনাহার বেগম (৫৫) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চার দিন পরও তার সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গুলনাহার দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা এবং মো: জার্জিস আলীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে গত ২৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার বড় মেয়ে জাকিয়া সুলতানা রুমি হাসপাতালে তার সাথে ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ২৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে জাকিয়া অল্প সময়ের জন্য পাশের কে যান। প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেন, তার মা বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর ও আশপাশের এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে পরিবারের প থেকে দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২৮ সেপ্টেম্বর গুলনাহারের বড় ছেলে মুজাহিদুল ইসলাম জিম জিডিটি করেন। এর নম্বর ২৬৯৭।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুন নবী বলেন, নিখোঁজ নারীর সন্ধানে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চলছে।
গুলনাহারের ছেলে মুজাহিদুল ইসলাম জিম বলেন, তাকে খুঁজে পেতে বিভিন্ন এলাকায় মাইকিংসহ নানা মাধ্যমে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








