
অবৈধ সার মজুদে জরিমানা
দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদ করার দায়ে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করা ১৬ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিনোদননগর ইউনিয়নের খয়েরগুনি গ্রামে ব্যবসায়ী বেলালের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার। এর আগে বুধবার রাতে খয়েরগুনি গ্রামে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে উপজেলা কৃষি সম্প্রসারণ দফতর। অবৈধভাবে মজুদ রেখে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। ইউএনও বিধান কান্তি হালদার বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি রোধে স্থানীয় প্রশাসন সব সময় তৎপর রয়েছে। লাইসেন্স বা অনুমোদন ছাড়া কেউ সার মজুদ, পরিবহন কিংবা বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা।
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
পঞ্চগড়ের দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৬ষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭-এর জেলা অডিশন সম্পন্ন হয়েছে। গত বুধবার রাতে দেবীগঞ্জ পৌর শহরের ইকরা মডেল মাদরাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এই জেলা পর্যায়ের অডিশনে পঞ্চগড় জেলার বিভিন্ন মাদরাসা ও শিা প্রতিষ্ঠানের প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেন। এতে হাফেজ শিার্থীরা কুরআন তেলাওয়াত ও মুখস্ত পরিবেশনের মাধ্যমে নিজেদের দতা প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ। এছাড়া স্থানীয় বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জেলা পর্যায় থেকে সেরা প্রতিভাবান হাফেজদের বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয়াই এ অনুষ্ঠানের মূল ল্য। এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে কুরআন শিার প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা।
দুই গ্যাস ডিলারকে জরিমানা
বেশি দামে বাসাবাড়ির গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগে ঢাকার ধামরাইয়ে দুই ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার উপজেলার বাথুলী ও বারবাড়ীয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে বাথুলী এলাকার আনোয়ার এন্টারপ্রাইজকে এক লাখ টাকা এবং বারবাড়ীয়ার সেলিম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেন ইউএনও আল মামুন। ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পেয়ে সত্যতা নিশ্চিত হওয়ার পর এই ব্যবস্থা নেয়া হয়। ইউএনও আল মামুন জানান, বাড়তি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করলে সংশ্লিষ্ট ডিলার বা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেয় হয়। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।
স্বামীকে হত্যাচেষ্টায় স্ত্রী আটক
ঝিনাইদহের শৈলকূপায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সুমাইয়া খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্বামী মিরাজ বিশ্বাসকে (৪০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, মিরাজের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি সুমাইয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সংসারে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিবাদ লেগে থাকত। গত বুধবার কথা কাটাকাটির একপর্যায়ে মিরাজ স্ত্রীকে চড় মারেন। এর জেরে রাতে মিরাজ ঘুমিয়ে পড়লে সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করেন। শৈলকূপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, অভিযুক্ত সুমাইয়াকে আটক করেছে। অভিযোগ সাপেে ব্যবস্থা নেয়া হবে। শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা।
কিশোর গ্যাং প্রতিরোধে বৈঠক
ফরিদপুরের সদরপুরে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও আধিপত্য বিস্তার রোধে জরুরি আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপ। গত বুধবার বিকেলে ইউএনও কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের হেলিপ্যাড ও আশপাশের এলাকায় কিশোরদের দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হওয়ায় এই যৌথ উদ্যোগ নেয়া হয়। ইউএনও শরীফ শাওনের সভাপতিত্বে সভায় সদরপুর থানার ওসি আবদুল আল মামুন শাহ বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। দরবার শরীফের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে। সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা।
বিস্ফোরক মামলায় আইনজীবী গ্রেফতার
জামালপুরের দেওয়ানগঞ্জে একটি বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা ও আইনজীবী আব্দুর রশিদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে পৌরসভার তেঁতুলতলা মোড় সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুর রশিদ দেওয়ানগঞ্জ পৌরসভার কাচারিপাড়া গ্রামের বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা গেছে, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় আব্দুর রশিদের বিরুদ্ধে পূর্বে একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছিল। থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামির বিরুদ্ধে নির্দিষ্ট বিস্ফোরক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।
সীমান্তে বিপুল স্বর্ণ উদ্ধার
যশোরের শার্শা সীমান্তে বিজিবির বড় ধরনের চোরাচালানবিরোধী অভিযানে ২৬টি স্বর্ণের বারসহ রিপন (৪১) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া তিন কেজি ৪০০ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় তিন কোটি ৬৭ লাখ টাকা। এ সময় দু’টি মোটরসাইকেল, দু’টি মোবাইল ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় সাত কোটি ৭২ লাখ টাকা। মঙ্গলবার রাতে সীমান্ত এলাকা থেকে বিজিবির একটি বিশেষ টহল দল তাকে আটক করে। আটক রিপন উপজেলার বসতপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, এই স্বর্ণের প্রকৃত মালিক স্থানীয় এক বীজ ব্যবসায়ী। শার্শা (যশোর) সংবাদদাতা।
মৌলভীবাজারে ভুয়া ২ সেনা আটক
মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯) নামে দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শহরের নারী উদ্যোক্তা মেলায় এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ প্যান্ট-শার্ট ও ভুয়া আইডি কার্ডের ছবি সম্বলিত মোবাইল ফোন জব্দ করা হয়। আটক দু’জন রাজনগর উপজেলার বাসিন্দা। জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে তারা মেলায় ঢুকে নিজেদের সেনাসদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে নগদ টাকা দাবি করে এবং ভয়ভীতি দেখায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে মেলার দর্শনার্থী ও ব্যবসায়ীরা তাদের হাতেনাতে আটক করেন। মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামতসহ তাদের থানায় নিয়ে যায়। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মামলা রুজু হয়েছে এবং জড়িত অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। মৌলভীবাজার প্রতিনিধি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








