শফিকুল হক সিটিজেনস ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত


এস এম শফিকুল হক সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এস এম শফিকুল হক সিটিজেনস ব্যাংক পিএলসির অন্যতম স্পন্সর ডিরেক্টর প্রতিষ্ঠান রহিমআজিজ নিটস্পিন লিমিটেডের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বর্তমানে এনআর গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্বে রয়েছেন। 
টেক্সটাইল শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন জনাব হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে আরিফ নিটস্পিন লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। কর্মজীবনে ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি ২০২৫ সালে এনআর গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ফরেন প্রকিউরমেন্ট ও মার্কেটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা, পেশাগত জ্ঞান এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির সমন্বয়ে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি সিটিজেন্স ব্যাংক পিএলসির ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো আরো সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।