ইউনিভার্সেল মেডিক্যালে ফ্রি হার্ট ক্যাম্প কাল

আগামীকাল মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’। মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ক্যাম্প চলবে।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করবেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা, কিডনিরোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনরোগ বিশেষজ্ঞ।
একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডে স্থানীয়দের জন্য অনুরূপ ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হবে। ক্যাম্পে আসা রোগীদের এনজিওগ্রামের সিডি (যদি থাকে) নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
রোগীরা ফ্রি সিরিয়াল নেয়ার জন্য যোগাযোগ করতে পারবেন নিম্নোক্ত নম্বরে : ঢাকা- ১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০, ব্রাহ্মণবাড়িয়া-  ০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮
উল্লেখ্য, ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের সব ধরনের পরীক্ষায় পাবেন ২৫% বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের মেম্বাররা পাবেন ৩০% ছাড় (শর্ত সাপেক্ষে)। বিজ্ঞপ্তি।