খুলনায় নবায়নযোগ্য জ্বালানি সহায়তা সম্প্রসারণ করেছে বিআইএফএফএল


বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ‘সুশীলন’ এর সহযোগিতায় গত ২০ তারিখে, বিআইএফএফএল ১০টি গরিব পরিবারের মধ্যে সোলার হোম সিস্টেম বিতরণ করেছে। উক্ত সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে, বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান, ‘সুশীলন’ এর প্রধান নির্বাহী মোস্তাফা নুরুজ্জামান এবং বিআইএফএফএল ও সুশীলনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে বিআইএফএফএল- জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিবেশগত স্থায়িত্ব, নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সম্প্রসারণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি।