
কাঞ্চন শিল্পাঞ্চল (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ রূপগঞ্জে তারুণ্যের বিজ্ঞান সংঘের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে রূপগঞ্জের ২২টি স্কুলের দুই শতাধিক কৃতী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। গতকাল শনিবার সকাল ১০টায় রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি এলাকার গ্রামের বাড়ি পার্ক ও রিসোর্টের অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। হাজী মহিউদ্দিন ভূঁইয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও গ্রামের বাড়ি পার্কের সত্ত্ব¡াধিকারী আলহাজ মহিউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান, আমিরজান কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আতাউর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন, অধ্যাপক নিতাই চক্রবর্তী, অধ্যাপক জাহাঙ্গীর মালুম, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম প্রমুখ। পরে কৃতী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেডি স্কয়ার মহাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষ থেকে বিনামূলে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।








