সাঘাটায় শিশিরভেজা দুর্বাঘাসে শীতের আগমনী বার্তা

ভোরের আলো তখনো পুরোপুরি ওঠেনি। দুর্বাঘাসের ডগায় ডগায় জমে আছে স্বচ্ছ শিশির বিন্দু। সূর্যের কিরণ পড়তেই ঝিলমিল করছে মুক্তো দানারমতো। ধান খেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে ঘাস ফড়িং, কোথাও আবার শিশির ভেজা ঘাসে লাফিয়ে চলে। নদীর ওপর ভাসছে হালকা কুয়াশা। প্রকৃতির এই নীরব আয়োজন যেন কোনো শব্দ ছাড়াই বলে দিচ্ছে শীত আসছে। উত্তরের জনপদ গাইবান্ধার সাঘাটা উপজেলার গ্রাম গঞ্জে এখন এমনই বদলে যাওয়া সকাল। বাঙালি নদীর তীরে এখনো সেই পুরোনো গল্পের কিছুটা দেখা যায়। ভোরের শিশিরে ভেজা দুর্বাঘাস, ধান খেতের ওপর ঘাস ফড়িংয়ের লাফালাফি, নদীর বুকের পাতলা কুয়াশা আর সূর্যের মায়াবী আলো সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের হাতেই লিখছে শীতের আগমনী কবিতা। ভোরের বাতাসে হালকা ঠাণ্ডা, ঘাসের ডগায় শিশির আর দূরের কুয়াশা মিলিয়ে প্রকৃতিতে যেন নতুন সাজ। সোহাগ খন্দকার সাঘাটা (গাইবান্ধা)।