মহাখালীতে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় নারী নিহত

 নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় দুলালী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মহাখালীর কড়াইল বস্তির বেলতলা এলাকায় টিঅ্যান্ডটি মাঠের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় কড়াইল বস্তির বেলতলা এলাকায় ময়লার ভাগাড়ের সামনে দুলালীকে চাপা দেয় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলালীর বাড়ি ময়মনসিংহের শেরপুরে। তার স্বামী বাদশা পেশায় একজন ভ্যানচালক। তারা মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে ভাড়া থাকতেন।