ধানমন্ডি লেক থেকে ১ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি থেকে মো: জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ধানমন্ডি ১০ নম্বর রোড আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, তার মৃত্যু রহস্যজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
ধানমন্ডি থানার এসআই আব্দুল গফুর জানান, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে লেকের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়। 
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরো জানান, নিহত জাবেদ একটি প্রতিষ্ঠানের মার্কেন্টিং কনসালট্যান্ট ছিলেন। কিন্তু দীর্ঘ দিন চাকরি না থাকায় বেকার হয়ে পড়েন। আর্থিক অভাব অনটনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি আত্মহত্যা করেছে কি না তা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।