
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এসব মাছের পোনা অবমুক্ত করেন তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদফতর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রাষ্ট্রপতি রুই ১৬০ কেজি, কাতলা ১২০ কেজি, মৃগেল ৮০ কেজি ও কালিবাউস ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।








