আবার যাত্রা শুরু করল সনি সেন্টার-সীমান্ত স্কয়ার


দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রতিষ্ঠান র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, যা সনি-র‌্যাংগস নামে পরিচিত, ঢাকার জিগাতলার সীমান্ত স্কয়ার শপিং মলে ‘সনি সেন্টার সীমান্ত স্কয়ার’-এর উদ্বোধন করেছে। র‌্যাংগস ইলেকট্রনিকসের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন; উপব্যবস্থাপনা পরিচালক বিনাস হোসেন এবং সনি ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর-বাংলাদেশ ব্রাঞ্চের হেড যশোয়া কোয়েক যৌথভাবে শোরুমটির উদ্বোধন করেন। এ সময় সনি-র‌্যাংগসের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে আগামী সাত দিন বিভিন্ন পণ্য ও ক্যাটাগরিভেদে  থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়। বিজ্ঞপ্তি।