নতুন আইসক্রিম পার্লার আনল পোলার


গত মঙ্গলবার আইসক্রিমপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে পোলার চিল স্টেশন চালু করেছে। ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ এই উদ্যোগের মাধ্যমে পোলার আইসক্রিমের বিভিন্ন স্বাদ উপভোগের সুযোগ তৈরি হয়েছে। প্রতি স্কুপ আইসক্রিম পাওয়া যাবে মাত্র ১৫০-২০০ টাকার মধ্যে। সাথে থাকছে বিভিন্ন ধরনের আইসক্রিম স্টিক ও কোণ।
রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশন- উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি পয়েন্টে প্রাথমিকভাবে চালু হয়েছে পোলার চিল স্টেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম পান্ডুঘর গ্রুপ ও ঢাকা আইসক্রিমের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগীয় প্রধানসহ উপস্থিত ছিলেন হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো: আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক সেতু, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রোজেক্ট মোহাম্মাদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান প্রমুখ। বিজ্ঞপ্তি।