
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উড়িয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিশ্ববিদ্যালয়ের এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় চতুর্থ হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সকালে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ওকলাহোমার অঙ্গরাজ্যের টালসার স্কাইওয়ে রেঞ্জে গত ১৪-১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করে ইউআইইউয়ের এরিয়াল রোবোটিক্স টিম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। বক্তব্য রাখেন ইউএআরটির মেন্টর ও কম্পিউটার সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রিয়াসাত আজিম। অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক, শিক্ষার্থী, ইউএআরটি দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।








