
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ১৫৩তম সভা ২২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পরিষদের সদস্যরাসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মোহাম্মদ সেলিমকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং আবুল কালাম আজাদকে কোম্পানির উপদেষ্টা হিসেবে আগামী ২৬ নভেম্বর থেকে তিন বছরের জন্য নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি।







