রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কাজে যুক্ত আকিজ অনলাইন


রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ অনলাইনের সাথে ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। বুধবার গতকাল রাজধানীর দিলকুশায় আকিজ অনলাইনের প্রধান কার্যালয় আকিজ চেম্বারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।  অনুষ্ঠানে আকিজ অনলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনুদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement