
চট্টগ্রাম ব্যুরো
জুলাই যোদ্ধাদের ত্যাগের মাধ্যমে নির্বাচন হলেও বর্তমান সরকার জুলাই শহীদদের স্বপ্ন পদদলিত করে স্বৈরাচারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। গতকাল দেওয়ানবাজারে নগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৭০ শতাংশ জনগণের ম্যান্ডেট অবজ্ঞা করে সরকার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে; অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সরকারকে সঠিক পথে ফিরতে হবে। একইসাথে তিনি চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাং, অপরাধের পেছনের রাজনৈতিক গডফাদার ও অস্ত্র সরবরাহকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াত নেতা বলেন, নিত্যপণ্যের দাম জনগণের নাগালের মধ্যে রাখতে সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাবেশে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








