
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মো: শরীফ নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণপাড়া থানার এএসআই নুর আল-আহসান পুলিশের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর গ্রামের মরহুম আবদুর রশিদের ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন জানান, ‘ব্রাহ্মণপাড়া থানার একটি মামলায় বিজ্ঞ আদালত শরীফকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি ভারতে পলাতক ছিলেন। তার দেশে আসার খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








