গুরুতর আহত নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দিন বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন : আইএসপিআর।

বিডিআর বিদ্রোহ ও জাতিসঙ্ঘ শান্তিরা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএস এ নির্মিত “অপরাজিতা” বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র  গতকাল মঙ্গলবার  প্রতিরা মন্ত্রণালয়ের সভাকক্ষে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দিন, মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করেন। প্রসঙ্গে, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস-এ দুইটি ভবনে ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতাগণসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতর, সেনাসদর ও সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর সদস্য, যারা বিডিআর বিদ্রোহ, জাতিসঙ্ঘ শান্তিরা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে প্রাণ দিয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এ সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। আইএসপিআর।

Advertisement