
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিল্টন হলে সোমবার প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়নবিষয়ক (ঞৎধরহরহম ড়হ চৎবঢ়ধৎধঃরড়হ ড়ভ ঞবপযহরপধষ ঝঢ়বপরভরপধঃরড়হং, ঈড়ংঃ ঊংঃরসধঃরড়হ ্ ঞবপযহরপধষ ঊাধষঁধঃরড়হ ড়ভ ঞবহফবৎং) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: মুজিবুর রহমান হাওলাদার। রিসোর্স পারসন ছিলেন বিএমইউর কনসালট্যান্ট (ই-জিপি) অধ্যাপক আবু সৈয়দ মজুমদার। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে অনুষ্ঠিত প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ে এ পর্যন্ত ১২০ জন শিক্ষক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সভাপতি অধ্যাপক ডা. নুরুন্নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মো: আবু ওবায়দা। বিজ্ঞপ্তি।







