
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন যে, তাকে হয়তো ইরানের 'অবশিষ্ট অংশ ধ্বংস' করতে হতে পারে এবং তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাই 'শিগগিরই জানতে পারবেন।'
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমরা এখন একটি সিদ্ধান্তে পৌঁছাব : আমরা কি আরো এগিয়ে গিয়ে এটি নিশ্চিত করতে চাই? আর এটি নিশ্চিত করা মানে হলো এমন ঘটনা যেন আর কখনোই না ঘটে।'
তিনি আরো বলেন, 'সম্ভব হলে আমি বাকি দেশটি ধ্বংস না করতেই পছন্দ করব, তবে হয়তো আমাকে তা-ই করতে হবে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।'
ট্রাম্প উল্লেখ করেন, ফেব্রুয়ারি মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু হওয়া যুদ্ধ—যা এখনো চূড়ান্ত মীমাংসায় পৌঁছায়নি—তার পর ইরানকে পুনর্গঠিত হতে অন্তত ২৫ বছর সময় লাগবে বলে তিনি মনে করেন।
ইরান তার পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না এবং যুক্তরাষ্ট্র তাতে জড়িত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।'
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








