নিউ গিনি প্রোপার্টিজে আবারো হট্টগোল
নিউ গিনি প্রোপার্টিজে আবারো হট্টগোল। সংগৃহীত

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে আবারো দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে দু’টি গ্রুপের মধ্যে তৈরি হওয়া হট্টগোল পরে মারামারিতেও গড়িয়েছে বলে জানান ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক মো: আল আমিন।

তিনি বলেন, ‘একপক্ষ বলতেছে জমির মালিকানা আমাদের, আরেকপক্ষ বলতেছে তাদের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়েছে।’

Advertisement

এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করে থানায় নেয়ার তথ্য দেন তিনি।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।