
বাংলাদেশ সিভিল সার্ভিসের উপসচিব মোহাম্মদ আবুল কালামকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ১ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম (পরিচিতি নম্বর-৮৩৯৯), বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে কর্মরত।
তাকে বদলিপূর্বক ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








