
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, অক্টোবরের শুরুতে শুরু হওয়া ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে, সাম্প্রতিক সময়ে মারিব ও তাইজ গভর্নরেটে ইয়েমেন সরকারি বাহিনী ৬৪৭টি সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে।
তিনি জানান, অভিযানগুলোর মধ্যে ৫৪৫টি ছিল আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ। এসব অভিযানে অন্তত ১২২ জন হাউছি কমান্ডার ও যোদ্ধা নিহত বা আহত হয়েছেন।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী জানিয়েছে, তাইজ গভর্নরেটের কাহলান গ্রামে হাউছিরা একটি বাড়িতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে দুই বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন।
মাজেদ আল-নুজাইলি জানান, একই এলাকায় সন্দেহভাজন এক হুথি স্নাইপারের গুলিতে একজন নারীও আহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









