মহানগর এক্সপ্রেস ট্রেন, ঢাকা-কক্সবাজার ট্রেন, ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ, কমলাপুর রেলওয়ে স্টেশন, রেলপথমন্ত্রী, শেখ রবিউল আলম, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেন
মহানগর এক্সপ্রেস ট্রেন। সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর সোমবার রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটির চলাচল শুরু হবে।

Advertisement

শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ওই দিন রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটির চলাচল শুরু হবে।