বাংলাদেশের রেমিট্যান্স, অক্টোবর মাসের রেমিট্যান্স, ১২ দিনে রেমিট্যান্স, ১২৯ কোটি ডলার রেমিট্যান্স, বাংলাদেশ ব্যাংক, প্রবাসী আয়, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, ২০২৬-২৭ অর্থবছরের রেমিট্যান্স
রেমিট্যান্স। সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।

Advertisement

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) একদিনেই প্রবাসীরা ১২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৮৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ। সূত্র : বাসস